তিনি আরও যোগ করেন, ‘আমাদের জন্য ইংল্যান্ড সিরিজটি একটি চ্যালেঞ্জের হবে। কেননা আমরা অনেকদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচে নেই। তারপরও আমার মনে হয় ছেলেরা ইংল্যান্ড সিরিজের আগে সবকিছু মানিয়ে নিতে পারবে।’
ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান আলেক্স হ্যালস বাংলাদেশ সফরে আসছেন না। এরপরেও ইংল্যান্ড শক্তিশালী দল গড়েছে বলে মনে করেন আকরাম খান, ‘ওদের ২-১জন খেলোয়াড় না আসলেও সমস্যা নেই। সবমিলিয়ে আমি মনে করি ওদের দলটা অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
কবে নাগাদ চূড়ান্ত স্কোয়াড দেওয়া হতে পারে জানতে চাইলে আকরাম খান বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে দিয়ে দিবে। নির্বাচক, অধিনায়ক ও কোচদের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।’ তবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আলাদা আলাদা ওয়ানডে দল হবে কিনা সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান।
/আরআই/এফআইআর/