অবশ্য তাতেও ছাড় পাচ্ছেন না। নিয়ন্ত্রণ না থাকায় তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির হতেই হচ্ছে। বলতে গেলে বিতর্কের সঙ্গে এবারই প্রথম জড়াননি শ্রীলঙ্কার হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলা অফস্পিনার রামিথ। ২০১৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে খেলতে যাওয়ার সময় বিমানে অযথাই আতঙ্ক ছড়িয়েছিলেন। আতঙ্কে ধরন শুনলেও চোখ কপালে উঠে যেতে পারে। কারণ ৩৫ হাজার ফিট উচ্চতায় উঠা বিমানের দরজাই খুলে দিতে চেয়েছিলেন তিনি! এ কারণে পরে জরিমানাও গুণতে হয় তাকে। এছাড়া শৃঙ্খলাজনিত অপরাধের সঙ্গেও জাড়িয়েছিলেন ২০১৩ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার।
/এফআইআর/