গত আসরে সর্বোচ্চ রান করা শাহরিয়ার নাফিস এবারের লিগের শুরুটাও দারুণ করেছেন। ৭৬ রানের নজর কাড়া ইনিংস খেলেছেন বরিশালের এ ক্রিকেটার। ১১১ বলে ১১ চারে ইনিংসটি সাজিয়েছেন নাফিস। তবে সর্বোচ্চ ৮২ রান করেছেন ফজলে মাহমুদ। ২৮ বছর বয়সী এ ক্রিকেটার ১১৮ বলে তার ইনিংসটি সাজান। ১২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।
৮২ রানে মেহেদী হাসানের বলে নিজের উইকেট হারান ফজলে মাহমুদ। উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহিন হোসেন রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। দিনের শেষ পর্যন্ত শাহরিয়ার নাফিসের সঙ্গে অপরাজিত থাকেন আল-আমিন।
খুলনার বোলারদের মধ্যে বল হাতে ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও মেহেদী হাসান।
অন্যান্য মাঠের মতো এ মাঠও বৃষ্টির বাধা পেয়েছে। বৃষ্টির কারণে মাত্র ৪৩ ওভার খেলা অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে বরিশাল ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। সকালের সেশনে পূর্ণ সময় খেলা হলেও দুপুর ১টা ২০ মিনিটের পর একটি বলও মাঠে গড়ায়নি। ৩ ঘণ্টা পর বিকাল ৪টা ২০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
/আরআই/