আগের দিনের দুই ব্যাটসম্যান লুক রনকি ও স্যান্টনার এদিন প্রতিরোধ দিতে গড়েন ১০২ রানের জুটি। কিন্তু ড্রিংকসের পর ফিরলে মনোযোগে ব্যাঘাত ঘটে রনকির। জাদেজার বলে অশ্বিনকে ক্যাচ দিয়ে ৮০ রানে বিদায় নিতে হয় তাকে। এরপর লাঞ্চের আগে শামির বলে বিদায় হন বিজে ওয়াটলিং ও মার্ক ক্রেইগ। ততক্ষণে ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের। এরপর বেশকিছুক্ষণ ক্রিজে রানের যোগান দিয়ে স্যান্টনার ৭১ রানে ফিরে গেলে আর দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ২৩৬ রানে। এই ইনিংসে অশ্বিন একাই নেন ৬ উইকেট। দুটি নেন শামি ও একটি নেন জাদেজা।
এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস: ৩১৮ ও ৩৭৭/৫ ডি.
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস: ২৬২ ও ২৩৬
ফল: ভারত ১৯৭ রানে জয়ী।
/এফআইআর/