দিন কয়েক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের সিরিজ শেষে প্রোটিয়ারা আবার টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। অস্ত্রোপচার করতে যাওয়া ডি ভিলিয়ার্সের ঘরের মাঠের সিরিজ তো বটেই যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়াতেও। আপাতত তাকে সুস্থ হয়ে মাঠে ফেরানোটাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ডি ভিলিয়ার্সের চোট ও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়া দলে ম্যানেজার মোহাম্মদ মুসাজি, ‘ফিটনেস পরীক্ষা উতরাতে পারেননি ডি ভিলিয়ার্স। তার কনুইয়ের যা অবস্থা, তাতে খেলতে পারতো, কিন্তু কয়েকটি শট খেলতে গিয়ে সমস্যা হচ্ছিল খুব। এবি পরিপূর্ণ এক ব্যাটসম্যান, কোনও শট খেলতে গিয়ে সমস্যা হোক এটা যেমন আমরা চাই না, তেমনি চাননি তিনিও। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে।’
সামনের সপ্তাহের শুরুর দিকেই অস্ত্রোপচার করা হবে বলেও জানিয়েছেন মুসাজি। এই ধরনের অস্ত্রোপচার শেষে সেরে উঠতে আট থেকে দশ সপ্তাহের মতো লাগে, মুসাজির জানিয়েছেন পুরোপুরি ফিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। কোনও রকম ঝুকি নিতে রাজি নন অধিনায়ককে নিয়ে, ‘যতটা সময় দরকার আমরা তাকে দিতে চাই। যাতে তার ক্যারিয়ারের পথে কোনও বাঁধা হয়ে না দাঁড়ায়। এই ধরণের চোট থেকে সেরে উঠতে সাধারণত আট থেকে দশ সপ্তাহ লাগে। আশা করছি সামনের ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজে সুস্থ হয়ে উঠবেন তিনি।’
/কেআর/