ক্যারিবীয়দের ধবলধোলাই করলো পাকিস্তান

252753.3টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের ধবলধোলাই (৩-০) করে দিল পাকিস্তান। শেষ ম্যাচে তাদের হারিয়েছে ৮ উইকেটে।

টসে জিতেই ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আর তাদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা যে ভুল ছিল না সেটা প্রমাণ করেই ছাড়ে পাকিস্তানি বোলাররা। ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১০৩ রানেই তাদের আটকে দেয় পাকিস্তান।  সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস।  

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম।

জবাবে খেলতে নেমে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এছাড়া ২৭ রান করেন বাবর আজম।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

/এফআইআর/