আর এসব খেলোয়াড়দের দলে ভেড়াতে সবচেয়ে বেশি খরচ করেছে চিটাগং ভাইকিংস। তারা ব্যয় করেছে ৩ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। তারা ব্যয় করেছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ঢাকা ডায়নামাইটস। তাদের মোট ব্যয় ৩ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। উল্টো দিকে সবচেয়ে কম অর্থ ব্যয় করেছে বরিশাল বুলস। তারা ২ কোটি ৮৬ লাখ টাকায় তাদের দল গুছিয়েছে। বিপিএল-এর ৭টি দল তাদের খেলোয়াড়দের জন্য মোট ব্যয় করেছে ২২ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা। গত বছর এই খরচের পরিমাণ ছিল ৩১ কোটি টাকার মতো।
৭ ফ্র্যাঞ্চাইজির খরচের তালিকা :
দল | দেশি খেলোয়াড় | বিদেশি খেলোয়াড় | মোট ব্যয় |
চিটাগং ভাইকিংস | ২,৪৫,০০০০০ | ১,৩২,৬০,০০০ | ৩,৭৭, ৬০,০০০ |
খুলনা টাইটান্স | ১,৯৮,০০০০০ | ১,৫৬,০০০০০ | ৩,৫৪,০০০০০ |
ঢাকা ডায়নামাইটস | ২,০৬,০০০০০ | ১,৩২,৬০,০০০ | ৩,৩৮,৬০,০০০ |
রাজশাহী কিংস | ২,০১,০০০০০ | ১,০৯,২০,০০০ | ৩,১০,২০,০০০ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ১,৯৯,০০০০০ | ১,০১,৪০,০০০ | ৩,০০,৪০,০০০ |
রংপুর রাইডার্স | ২,০৭,০০০০০ | ৮৫,৮০,০০০ | ২,৯২,৮০,০০০ |
বরিশাল বুলস | ২,০১,০০০০০ | ৮৫,৮০,০০০ | ২,৮৬,৮০,০০০ |
মোট | ১৪,৫৭,০০০০০ | ৮,০৩,৪০,০০০ | ২২,৬০,৪০,০০০ |
/আরআই/এফআইআর/