সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফতুল্লায় অনুষ্ঠিত ইংল্যান্ড দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নামছেন তিনি। আর প্রথম সুযোগ বলেই সেটি কাজে লাগাতে মরিয়া এবাদত। রবিবার সংবাদ মাধ্যমে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সুযোগ পেয়ে ভালো লাগছে। রবি পেসার হান্ট থেকেই চেষ্টা করছি ভালো কিছু করার। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আগামীকাল নিজের সেরাটা দিয়ে পারফর্ম করবো। চেষ্টা করবো সবার নজরে আসতে।’
কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে শুধু জাতীয় লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবাদত, ‘এই প্রথম কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ঘরোয়া লিগে কেবল জাতীয় লিগ খেলেছি। পেসার হিসেবে এই অভিজ্ঞতাটুকুই কাজে লাগানোর চেষ্টা করবো। ইংল্যান্ডের সবাই ভালো ব্যাটসম্যান। জায়গামতো বোলিং করতে চাই।’
বিপিএল-এ অভিষেক হওয়ার অপেক্ষায় এবাদত। তাইতো রাজশাহী কিংসকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনি, ‘বিপিএল-এ রাজশাহী কিংসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ। একই সঙ্গে ইমরান সরোয়ার স্যারকেও ধন্যবাদ। রাজশাহী আমাকে নিয়েছে। তাই ভালো করার চেষ্টা করবো।’
/আরআই/এফআইআর/