আফগানিস্তানের বিপক্ষে শুরুর দুটি ম্যাচে কোনঠাসা ছিল বাংলাদেশ। অন্য সবার মতোই মোসাদ্দেক এই বাজে ক্রিকেট খেলার কারণ হিসেবে উল্লেখ করেছেন দীর্ঘ বিরতিকে, ‘দীর্ঘ ৯-১০ মাস পর ওয়ানডে খেলতে নেমেছিলাম বলেই প্রথম দুই ম্যাচে আমাদের সমস্যা হয়েছিল। শেষ ম্যাচে আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে ইংল্যান্ড সিরিজের আগেই আমরা আমাদের স্বাভাবিক খেলায় ফিরতে পেরেছি।’
নিজেদের কন্ডিশনে বাংলাদেশই ফেভারিট বলে মনে করেন মোসাদ্দেক। রবিবার ইংলিশ অধিনায়ক জস বাটলারও বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন। যদিও তিনি বলেছিলেন দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবেন তারা। তারপরও আত্মবিশ্বাসী মোসাদ্দেকের কণ্ঠ, ‘আমাদের কন্ডিশনে আমরা অনেক ফেভারিট। আমি বিশ্বাস করি এই কন্ডিশনে আমাদের পক্ষে ভালো খেলা সম্ভব।’
/আরআই/এফআইআর/