নির্বাচিত দশ বোলার হলেন- মো. সোহেল রানা, শুভ্র জোঁতি কুন্ড, মো. শাহ্ আলম, মো. মাহমুদুল হাসান রোচি, মো. কামরুল ইসলাম রাজু, জাহিদুল ইসলাম রাজু, মো. মেহেদি হাসান, মাহফুজুর রহমান, সাজিদ হাসান এবং এম এ আরিফুর ইসলাম।
বাছাই কার্যক্রমে কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন আতিকুর রহমান, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিব মোবাল্লেক জেনস এবং আলামিন ভূঁইয়া। চূড়ান্ত দশজন খেলোয়াড় বাছাই কার্যক্রমে পরিচালনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ও লজিস্টিকস ম্যানেজার আহসানউল্লাহ হাসান।
লালমাই ট্যালেন্টহ্যান্ট একাডেমির মাঠে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনাল রাউন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারপার্সন নাফিসা কামাল।
/আরএম/এফআইআর/