বগুড়ায় দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধা

NCL Bograবগুড়ায় ওয়ালটন জাতীয় লিগের ম্যাচ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও পড়েছে বৃষ্টির বাধায়। প্রথম রাউন্ডে একটি বলও হয়নি, দ্বিতীয় রাউন্ডেও হয়েছে মাত্র ৫০.৫ ওভারের খেলা। সেটা তাও প্রথম দিনে, দ্বিতীয় দিনে তো খেলাই হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে গোটা দিনের খেলা।

প্রথম দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ঢাকা বিভাগ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। খুলনা বিভাগ শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয় ও মোসদ্দেক ইফতেখারের ব্যাটে দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে। এরপর বৃষ্টি নামলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এনামুল হক বিজয় ৮৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ইফতেখার আছেন ৭১ রানে অপরাজিত।

ঢাকার বোলারাদের মধ্যে একমাত্র উইকেটটি নিয়েছেন শাহাদাত হোসেন। তিনি ৯ ওভারে ৩৪ রান খরচায় নিয়েছেন ওপেনার মেহেদি হাসানের(৮)উইকেটটি।

/আরআই/কেআর/