আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও শেষ দুটি ম্যাচে মাঠে নামা হয়নি ইমরুলের। তিনি ফিরেছেন ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। প্রস্তুতি ম্যাচে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মূল একাদশে থাকার দাবিটা জোড়ালো করেছিলেন তিনি।
ইমরুল ফেরায় সাইড বেঞ্চে বসতে হচ্ছে সৌম্যকে। দীর্ঘদীন ফর্মহীনতায় ভোগা সৌম্যকে তাই বাইরেই চলে যেতে হচ্ছে। এছাড়া শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলা একাদশটা থেকে আর কোনও পরিবর্তন নেই। নাসির হোসেন, সৌম্য সরকার ও আল আমিন হোসেনকে বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে।
এদিকে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার বেন ডাকেট ও জ্যাক বলের অভিষেক হচ্ছে এই ম্যাচে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড দল : জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, জ্যাক বল ও আদিল রশিদ।
এখন পর্যন্ত দুই দল ১৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি আর ইংল্যান্ড জিতেছে ১৩টি ম্যাচ। তবে সর্বশেষ ৫ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে তিনটিতে আর বাকি দুটি ইংল্যান্ড। বিশেষ করে সর্বশেষ দুইবার মুখোমুখিতে জয়ী বাংলাদেশ। সবমিলিয়ে তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামছে টাইগাররা।
প্রথমটির মতো আগামী ৯ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এরপর দুই দল অংশ নেবে টেস্ট সিরিজে।
১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ।
/আরআই/এফআইআর/