দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড

227743.4প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টটি খেলা হবে আলোর নিচে। এজবাস্টনে এই টেস্ট অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট।

মূলত দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে দর্শকপ্রিয়তা ও আগ্রহ বাড়াতেই এমনটি করতে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।     

এ প্রসঙ্গে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘ক্রিকেটকে দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে দিতেই এমনটি করা হচ্ছে।’

এর আগে গত নভেম্বরে অ্যাডিলেডে আলোর নিচে প্রথম টেস্টটি খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যদিও এই অক্টোবরেই আরেকটি দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

ইংল্যান্ডের এই টেস্টের সময়-সূচি হবে দুপুর ২টা থেকে রাত ৯টা। যেখানে সূর্য নেমে গেলে চূড়ান্ত সেশনটি ফ্ল্যাড লাইটের নিচেই খেলা হবে।    

 /এফআইআর/