৮ মিনিট অন্ধকারে জহুর আহমেদ স্টেডিয়াম!

৮ মিনিট অন্ধকারে জহুর আহমেদ স্টেডিয়াম!খেলার তখন বিরতি চলছে। হঠাৎ করেই নিভে গেলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট। ৬টা ১৮ মিনিটে প্রথমে একটি ফ্লাডলাইট নিভে যায়। এরপর আস্তে আস্তে বাকি ফ্লাডলাইটগুলোও যায় নিভে। এরপর প্রায় আট মিনিট বন্ধ থাকার পর ৬টা ২৬ মিনিটে ধীরে ধীরে উজ্জল আলোয় আলোকিত হয়ে উঠে স্টেডিয়াম।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ আগে ব্যাটিং করে ৫০ ওভারে সংগ্রহ করেছে ২৭৭ রান। ২৭৮ রানের লক্ষ্যে ইংলিশরা ব্যাটিং শুরু করেছে।

এর আগেও বহুবার বিদ্যু বিভ্রাটের ঘটনা ঘটেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সর্বশেষ যুব বিশ্বকাপে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচ চলাকালীন দুইবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। ওইবার দ্বিতীয় দফায় দিনের আলো কম থাকায় প্রায় বিশ মিনিট খেলা বন্ধ ছিল।

এর আগে ২০১১ সালের ৬ ডিসেম্বর এই স্টেডিয়ামেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন নজিরবিহীন 'ব্ল্যাক আউট'-এর ঘটনা ঘটে। ওইদিন বিকাল ৪টা ৪৩ মিনিটে প্রথম দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটার পর প্রায় বিশ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপর দ্বিতীয় দফায় ৫টা ১৬ মিনিটে আবারও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

/আরআই/