মুশিফিকের উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘ওই সময় স্টোকস দারুণ বল করছিল। তাদের (বাংলাদেশ) শেষ জুটিটা ভয়ানক হয়ে উঠছিল। আমাদের জন্য জুটিটা ভাঙা জরুরি হয়ে পড়ছিল। কেননা তারা বেশ বড় জুটি ইতোমধ্যেই করে ফেলেছিল। মূলত স্টোকসের ওই উইকেটটি আমাদের ম্যাচে ফিরিয়েছে।’
১১ বছরের কিছু বেশি সময় পড়ে গ্যারেথ ব্যাটি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন লাল বলের মাধ্যমে। বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তামিম ইকবালের উইকেটটি তুলে নিয়েছেন তিনি। তাই তামিমের উইকেট নিয়ে যারপনাই উচ্ছ্বসিত ব্যাটি, ‘সে বাংলাদেশর গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার উইকেট ওই মুহূর্তে খুব দরকার ছিল আমাদের। প্রত্যেক খেলোয়াড় উইকেট প্রাপ্তিতে উদযাপন করে। আমি খুব খুশি এমন প্রাপ্তিতে।’
এতোদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রোমাঞ্চিত ইংলিশ এই অফস্পিনার বলেছেন, ‘অসাধারণ অনুভূতি, ১১ বছর পর সাদা পোষাকে বল করা সত্যিই অসাধারণ। যদিও আমি শুরুতে খুব নার্ভাস ছিলাম। যেহেতু অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছি- তাই কিছুটা নার্ভাসনেস কাজ করেছে। আশা করি সামনে এটা কাটিয়ে আরও ভালো বোলিং করতে পারবো।’
/আরআই/এফআইআর/