ইমরুলের হাফসেঞ্চুরিতে লিড ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের

tamim-imrul.jpg-nsদ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ জুটি গড়ে সেই চাপ কাটিয়ে স্কোর বাড়িয়ে নিচ্ছেন স্বাগতিকদের। ইতিমধ্যে ইমরুল পূরণ করেছেন হাফসেঞ্চুরি। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে এই ওপেনারের তৃতীয় উইকেটে গড়া জুটির ওপর ভর দিয়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ১০০। স্কোর ২ উইকেটে ১৩৭ রান, তাতে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকরা লিড পেয়েছে ১১৩ রানের।  

শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল। ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করছিলেন ওয়ানডে ধাচে, তাতে ইঙ্গিত ছিল আরও একটি বড় ইনিংসের। কিন্তু হলো না, ৪০ রান করে এই ওপেনার আউট হয়ে গেছেন জাফর আনসারির বলে। অ্যালিস্টার কুক তালুবন্দি করলে এই বোলার পান আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম উইকেট। তামিমের ওই ধাক্কা সামলানোর আগেই আবার আঘাত ইংলিশদের। তার পর পরই যে ফিরে গেলেন মমিনুল হক! বেন স্টোকসের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মমিনুল।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৪৪ রানে। তাতে প্রথম ইনিংসে ইংলিশরা লিড পায় ২৫৪ রানের।

/কেআর/