তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক সময় আম্পায়াররা দ্রুতই নিজেদের জড়িয়ে ফেলেন। আর তখনই এটা প্রয়োজনের তুলনায় আরও তাতিয়ে দেয়।’
দ্বিতীয় টেস্টে রবিবার সকালের সেশনে সাব্বিরের সঙ্গে তর্কে জড়ান স্টোকস। দুই আম্পায়ার তাকে থামতে বললেও শোনেননি ইংলিশ অলরাউন্ডার। অধিনায়ক অ্যালিস্টার কুককে তাই আম্পায়াররা পরামর্শ দেন যাতে স্টোকস এমন আচরণ আর না করে। যদিও তখনই আসলে বোঝা গিয়েছিল শাস্তি পেতে যাচ্ছেন তিনি। ম্যাচ রেফারি আচরণবিধি ভাঙার দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন স্টোকসকে।
বাংলাদেশ সফরে আসার পর থেকে আলোচনায় ছিলেন বেন স্টোকস। সেটা অবশ্য যতটা না পারফরম্যান্সের কারণে, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়ে। যার শুরুটা হয়েছিল তামিমের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে। শেষটা হলো সাব্বিরকে দিয়ে।
/এফআইআর/