শুরু হচ্ছে ইফাদ-বাংলা ট্রিবিউন বিপিএল কুইজ-২০১৬

14875228_10210380944547499_2136246894_nআগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। নামজাদা এই টুর্নামেন্টকে ঘিরে কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে বাংলা ট্রিবিউন ও ইফাদ মাল্টিপ্রোডাক্টস লি.।

সেই উপলক্ষে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলা ট্রিবিউন। সোমবার ইফাদ মাল্টিপ্রোডাক্টস লি. এর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের পরিচালক তাশফীন আহমেদ, ইফাদ মাল্টিপ্রোডাক্টসের ব্র্যান্ড ম্যানেজার মো. মোবারক হোসেন এবং বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং বন্যা মির্জা, সিনিয়র এক্সিকিউটিভ হোসনে মোবারক অপু, সিনিয়র এক্সিকিউটিভ শরাফত হোসেন।

মাসব্যাপী এই কুইজের প্রথম পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা দুটি বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় একটি ট্যাব, তৃতীয় পুরস্কার একটি আকর্ষণীয় স্মার্ট ফোন। এছাড়াও প্রতিদিনের বিজয়ীদের জন্য থাকছে ইফাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

কুইজের এই প্রতিযোগিতা শুরু হবে ৩ নভেম্বর থেকে। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলা ট্রিবিউনের সঙ্গেই থাকুন।  

ছবি: সাজ্জাদ হোসেন।

/এফআইআর/