নিজের ক্যারিয়ারে এমন নিরাপত্তা ব্যবস্থা দেখেননি তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ২০ বছর ধরে কাজ করে এসেছি। আপনারা যা এখানে দেখেছেন, বাংলাদেশ সরকারের যে অবদান, তা আমি এখানেই প্রথমবার দেখতে পেলাম। আমার কাছে এখন এটিই সেরা মানের নিরাপত্তা।’
বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন, ‘এটা বলতে গেলে ত্যাগ স্বীকার। আমরা বোধহয় তাদেরকে দৈনন্দিন জীবন যাপনে ঝামেলায় ফেলেছি। বিশেষ করে আমাদের ক্রিকেটারদের যাতায়াতে এক মিনিট দেরি হলে আমরা বোধহয় লাখখানেক লোককে বিপদে ফেলেছি। কিন্তু এসব ক্ষেত্রে বাংলাদেশের জনগণ ছিল খুবই আন্তরিক।’
উল্লেখ্য, বুধবারই ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে অ্যালিস্টার কুকের দল।
/এফআইআর/