আবার দাঁড়িয়ে গেছেন ক্রেইগ ব্রাথওয়েট। প্রথম ইনিংসে এই ওপেনারকে আউটই করতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। দিন শেষ করেছেন ব্রাথওয়েট ৪৪ রানে অপরাজিত থেকে। যোগ্য সঙ্গ দিচ্ছেন তাকে শেন ডরউইচ (৩৬*)। তাদের হার না মানা ৪৭ রানের জুটির আগে অবশ্য ধস নামিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। দ্বিতীয় ইনিংসে মিসবাহ-উল-হকরা ২০৮ রানে গুটিয়ে গেলে মাত্র ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের দিকে। অল্প সেই পুঁজিকে কঠিন করে তুলেছিলেন ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ। তাদের তোপের মুখেই তো ৬৭ রান তুলতে ক্যারিবিয়ানরা হারিয়েছিল ৫ উইকেট। এর পরই শুরু ব্রাথওয়েট-ডরউইচের প্রতিরোধ।
/কেআর/