যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের দাবি লেম্যানের

ড্যারেন লেম্যানক্রিকেটের বড় বাজার হিসেবে যখন যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, তখন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান নতুন পরামর্শ দিলেন তাদের। যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক চান তিনি।
গত আগস্টে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে যুক্তরাষ্ট্রে। আমেরিকানদের মাটিতে এ বছরের জুলাইয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচও হয়েছে। এ ধারাবাহিকতায় আইসিসিকে সেখানে বিশ্বকাপ আয়োজনের আহ্বান করলেন লেম্যান, ‘যুক্তরাষ্ট্রকে একটা ভালো মঞ্চ বানাতে পারে টি-টোয়েন্টি ক্রিকেট। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য গড়তে পারে দেশটি। আমার মতে এটা দারণ হবে।’

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সফলতা নিয়ে উদ্বেগ থাকলেও লেম্যান উদাহরণ দিলেন ফুটবল বিশ্বকাপের। দুই দশক আগে সেখানে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ফলে দেশটিতে ফুটবলের বিকাশের উদাহরণ দিলেন অজি কোচ, ‘১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, কতটা ভালো হয়েছিল এখন দেখুন। মেজর সকার লিগের অগ্রগতি চোখে পড়ার মতো।’ দ্য এশিয়ান এজ

/এফএইচএম/