বলতে গেলে ঘটনাটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। বুলাওয়েতে হওয়া ওই টেস্টে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল জিম্বাবুয়ে। কমপক্ষে ১০টি বিতর্কিত সিদ্ধান্ত এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে! তাই বিপর্যয় থেকে বাঁচতেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এমন সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
তবে উদ্বোধনী টেস্টেই ডিআরএস ব্যবহার করতে চেয়েও পারেনি দেশটির বোর্ড। কারণটা অবশ্য ছিল এই প্রযুক্তির যন্ত্রপাতি না পাওয়া। সঙ্গে অভাব ছিল এই প্রযুক্তিতে বিশেষজ্ঞ আম্পায়ারের। তাই প্রথম টেস্টে আইসিসিকেও এ ব্যাপারে জানাতে পারেনি তারা।
কিন্তু পরবর্তীতে প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা থেকে প্রযুক্তি পাওয়ার পরই জিম্বাবুয়েতে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)।
/এফআইআর/