টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস

Bangladesh_Premier_Leagueঅতঃপর শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। ‘উদ্বোধনী’ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।

শুরু হওয়ার কথা ছিল ৪ নভেম্বর। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘নতুন শুরু’ ঠিক হয় ৮ নভেম্বর। মাঝের বৃষ্টিতে বিরতি শেষে আজ (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ানস-চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের চতুর্থ আসর।

একাদশ :

চিটাগং ভাইকিংস : তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, এনামুল হক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, টাইমাল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : ইমরুল কায়েস, লিটন দাস, আসার জাইদি, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা, সোহেল তানভীর, মারলন স্যামুয়েলস, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, আল-আমিন।

/কেআর/