বুধবার শুরুতে টস জিততেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস। মিরপুরে রাজশাহী অধিনায়ক স্যামিকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান রিয়াদ।
ম্যাচের আগের দিন রিয়াদ বলেছিলেন প্রতিপক্ষ হিসেবে রাজশাহী কিংসকে নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি। তার ভাবনা পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করার দিকে। এ ব্যাপারে রিয়াদ বলেছেন, ‘আমি একটা বিষয় বিশ্বাস করি যদি আমাদের মূল শক্তি এবং নিজেদের সেরা ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারি, সেক্ষেত্রেই ইতিবাচক রেজাল্ট হওয়া সম্ভব। প্রতিপক্ষকে নিয়ে আসলে ভেবে লাভ নেই। প্রতিপক্ষ হিসেবে সব দলই ভালো। সাফল্য পেতে হলে মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। কঠিন সময়ে যদি স্থির থেকে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া যায়। তাহলে ফলাফল নিজেদের পক্ষে করে নেওয়া সম্ভব হবে।’
/এফআইআর/