বুধবার ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওই দুইটা চারকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন। দুটো চার খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ব্যাটিং নিয়ে আমি একটু আপসেট ছিলাম। কারণ, উইকেটটা খুব ভালো ছিল। এটা ১৬০ রান করার মতো উইকেট। আমরা সুযোগগুলোও কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আরও একটু সচেতন ও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত।’
এছাড়া রাজশাহী কিংসের ইনিংসের তিনটি জায়গাকে গুরুত্বপূর্ণ মনে করেন মাহমুদউল্লাহ, ‘তিনটা জায়গার কথা বলব- জুনায়েদ খানের তিনটা উইকেট, শফিউলের নেওয়া স্যামির উইকেট এবং এরপর মমিনুলের আউটটি আমাদের ম্যাচে ফেরায়। তিনটাই বেশ গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
৬ বলে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। এমন ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩ রানে হার মানে রাজশাহী। খুলনার অধিনায়কও হতাশ তাদের এমন হার দেখে, ‘আমার মনে হয়, ওদের জন্য ম্যাচটি সহজ ছিল। ওরা যদি ওদের পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতো, তাহলে সহজ হতো।’
/আরআই/