রেকর্ডবুকে আরাফাত সানি

Sunny-4বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে রেকর্ডবুকে নাম লেখালেন আরাফাত সানি। বৃহস্পতিবার খুলনা টাইটানসের বিপক্ষে কোনও রান খরচ না করেই তিনটি উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার। আর তাতেই শীর্ষ ক্রিকেটার হিসেবে দিনাকু হেথারাচ্চিকে ছুঁলেন বাঁহাতি এই স্পিনার।

তার আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার দিনাকু হেথারাচ্চি। ২০০৭ সালে কলম্বোর একটি ঘরোয়া টুর্নামেন্টে মাত্র ৫ বল করে কোনও রান খরচ না করে তিনটি উইকেট নিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার শহীদ আফ্রিদি-সোহাগ গাজীর সঙ্গে জুটি বেঁধে খুলনা টাইটানসকে ৪৪ রানে বেধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরাফাত সানিই।

বিশ্ব ক্রিকেটে কোনও রান খরচ না করে উইকেট তুলে নেওয়ার রেকর্ড আছে আরও। এর আগে সুরেশ রায়না, হাসান রাজা, হেথারাচ্চি এই রেকর্ডে নাম লিখেছিলেন। যদিও তারা সবাই এক ওভারের কম বোলিং করে এই সাফল্য পেয়েছিলেন, অন্যদিকে আরাফাত সানি ২.৪ ওভার বোলিং করে কোনও রান খরচ না করে গড়লেন এই কীর্তি।

টি-টোয়েন্টিতে কম রান না দেওয়া চার ক্রিকেটার

খেলোয়াড়

ওভার

মেডেন

রান

উইকেট

দল

প্রতিপক্ষ

ভেন্যু

সুরেশ রায়না

০.৩

সুপারকিংস

রয়্যাল

জয়পুর

হাসান রাজা

০.৩

হাবিব ব্যাংক

ওয়াপদা

করাচি

দিনাকু হেথারাচ্চি

০.৫

চিললো

বার্গার

কলম্বো

আরাফাত সানি

২.৪

রংপুর রাইডার্স

খুলনা টাইটানস

ঢাকা

 

/আরআই/