এদিন ওভারের দ্বিতীয় বলেই তাইজুলের আঘাতে বোল্ড ফিরে যান ইমরুল কায়েস। শুরুর দিক থেকেই এভাবে আসা যাওয়ার মিছিল ছিল। থিতু হতে দেখা যায়নি কাউকেই। যদিও মারলন স্যামুয়েলস ৪৮ ও সোহেল তানভিরের ৩০ রানের সুবাদেই এই পুঁজি পায় কুমিল্লা। মাঝে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে।
স্যামুয়েলসের ৪৮ রানের ইনিংসে ছিল ৫টি চার। স্যামুয়েলস শেষ দিকে বিদায় নিলেও তানভিরের ইনিংসটি খানিকটা ছিল ঝড়ো গতির। ১৯ বলে ৩টি ছয়ে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।
বরিশালের পক্ষে সবাই উইকেট পেয়েছেন। একটি করে পেয়েছেন তাইজুল, আল আমিন, এমরিট ও পেরেরা। দুটি নিয়েছেন আবু হায়দার।
/এফআইআর/