টিম বাসে মাঠের উদ্দেশে মাশরাফি

টিম বাসে মাঠের উদ্দেশে মাশরাফি অবশেষে দ্বন্দ্বের অবসান হলো। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সৃষ্ট হওয়া ঝামেলা মিটিয়ে কুমিল্লার সঙ্গে টিম বাসে করে মাঠের উদ্দেশে যাত্রা করেছেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সোমবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।   

মূলত রবিবার খুলনা টাইটানসের বিপক্ষে হারের পর কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মাশরাফির দ্বন্দ্বটা চরমে উঠে। তাই সর্বশেষ সোমবারের ম্যাচকে ঘিরে নিজেকে আর সামালাতে পারেননি অধিনায়ক মাশরাফি। ঢাকা ডায়নামাইটসের ম্যাচের দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। তাই দুপুর ১ টার দিকে টিম হোটেল ছেড়ে বাসায় চলে আসেন মাশরাফি। যার কারণে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সঙ্গে মাশরাফির ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বাসায় যাওয়া নিয়ে মাশরাফি বলেছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজি যে দল দিবে সেটা নিয়েই খেলতে হবে; এটা আমার পক্ষে কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

/আরএম/এফআইআর/