নাফিসের ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি

নাফিসের ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরিবাংলাদেশে প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলে চলছেন বরিশাল বুলসের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফিস। সোমবার চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে অসাধারণ এক ইনিংস এসেছে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭ চার ও এক ছয়ে শাহরিয়ার নাফিস তার ইনিংসটি সাজান।

চট্টগ্রামের বিপক্ষে ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বরিশাল শুরুতে জশুয়া কবকে হারায়। প্রথম উইকেট হারিয়ে শুরুতেই কোনঠাসা হয়ে যাওয়া বরিশালে স্বস্তি এনে দেন শাহরিয়ার নাফিস ও ডেভিড মালান। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে রেকর্ড ১৫০ রানের বড় জুটি গড়েন। তাদের ব্যাটেই মূলত জয়ের বন্দরে নোঙর গাড়ে বরিশাল বুলস।

এ দিন পাকিস্তানের ক্রিকেটার ইমরানের শর্ট বলে বাউন্ডারির সাহায্যে নাফিস তার হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। ৪৫ বলে ৬ চার ও এক ছয়ে তিনি তার ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন।

রবিবারও রাজশাহী কিংসের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলেছিলেন নাফিস। ওই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৬৩ রানের ইনিংস।

এই আসরের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরি পেয়েছিলেন নাফিস। ওই ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৫৫ রান।

/আরআই/