সাবেক কিউই অধিনায়ক ডেবি হকলি আগামী তিন বছর সভাপতির ভূমিকা পালন করবেন। এর আগে এই দায়িত্বে ছিলেন স্টিফেন বুক।
আইসিসির হল অব ফেমে থাকা এই ক্রিকেটার কিউইদের হয়ে খেলেছেন ১১৮টি ওয়ানডে। রয়েছে ৪ হাজার ৬৪ রান ও ৪টি সেঞ্চুরি। এছাড়া টেস্ট খেলেছেন ১৯ টি।
শুধু বোর্ড সভাপতি হিসেবেই নয় ক্রিকেটার হিসেবেও ইতিহাসে রয়েছেন হকলি। প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলেছেন ১০০ ওয়ানডে। এছাড়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করেছেন ৪ হাজার রান।
/এফআইআর/