৩৬৩ রানে ৭ উইকেট হারানো ভারত এই ধাক্কা সামলে ওঠে রবিচন্দ্রন অশ্বিনের হাফ সেঞ্চুরিতে। জয়ন্ত যাদবের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিনি। অশ্বিন ৫৮ রানে স্টোকসের শিকার হলে আর বড় কোনও জুটি পায়নি স্বাগতিকরা। আদিল রশিদ তার পরপর দুই ওভারে জয়ন্ত (৩৫) ও উমেশ যাদবকে (১৩) ব্যাটিং ক্রিজ ছাড়া করলে ভারত গুটিয়ে যায় ৪৫৫ রানে।
প্রথম ইনিংসে জবাব দিতে নেমে ইংল্যান্ড ভালো করতে পারেনি। ৮০ রানে ৫ উইকেট হারানোর পথে জো রুটের ৫৩ রানের ব্যক্তিগত ইনিংসটাই উল্লেখযোগ্য। ৪৯ ওভার খেলে ৫ উইকেটে ১০৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংলিশরা। অশ্বিন নেন ২ উইকেট। বলা যায় দ্বিতীয় দিন অলরাউন্ডার হিসেবে ভালোই স্বস্তিদায়ক পারফরম্যান্স করেছেন তিনি, ৩৫২ রানে এগিয়ে থাকা ভারতের হাতেই যে এখন পর্যন্ত বিশাখাপত্তম টেস্টের নিয়ন্ত্রণ।
সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় দিন শেষে
ভারত: প্রথম ইনিংস- ৪৫৫; ১২৯.৪ ওভার (কোহলি ১৬৭, অশ্বিন ৫৮; আলি ৩/৯৮, অ্যান্ডারসন ৩/৬২)
ইংল্যান্ড: প্রথম ইনিংস- ১০৩/৫; ৪৯ ওভার (রুট ৫৩, স্টোকস ১২*, বেয়ারস্টো ১২*; অশ্বিন ২/২০)