টি-টোয়েন্টিতে তাসকিনের প্রথম ৫ উইকেট

228319.3টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন দ্রুতগতির পেসার তাসকিন আহমেদ। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা তাসকিন এই আসরেও একই দলের হয়ে খেলছেন।

যদিও সর্বশেষ দুটি ম্যাচে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সাইডবেঞ্চে বসে ছিলেন। দুই ম্যাচ পর শুক্রবার রাজশাহীর বিপক্ষে মূল একাদশে সুযোগ পান। ঢাকায় খেলা তিনটি ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল চারটি।

কিন্তু পর পর দুটি ম্যাচে বসে থেকে ফিরে এসে নতুন রূপে আর্বিভূত হলেন চিটাগং ভাইকিংসের এই পেসার।  এদিন চার ওভার বোলিং করে ৩১ রান খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়েছেন।

শুক্রবার তার বোলিংয়েই মূলত খেই হারায় রাজশাহীর ব্যাটসম্যানরা। প্রথমেই মমিনুল হককে জহিরুলের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ ধরান তাসকিন। এরপর একে একে তুলে নেন উমর আকমল, মিলিন্দা সিরিবর্ধনে, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজার উইকেট।

তাসকিন আহমেদ পাঁচ উইকেট নেওয়া ৬ষ্ঠ বোলার। যদিও রান রেটে তার অবস্থান পাঁচে। দূরন্ত রাজশাহীর হয়ে বিপিএল-এর প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের (বর্তমান ঢাকা ডায়নামাইটস) বিপক্ষে কীর্তি গড়েছিলেন সামি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও বাংলাদেশের পেসার আবুল হাসান রাজু। এরপরই আছেন তাসকিন আহমেদ। ৬ষ্ঠ স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি পেসার আল আমিন হোসেন।

/আরআই/এফআইআর/