শেই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়টা ছিল সময়ের অপেক্ষায়। শুরুতে জনসন চার্লেস ও এভিন লুইস ফিরে গেলেও আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে নিয়ে দাঁড়িয়ে যান হোপ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৬২ রান। ব্রাথওয়েট ১১৭ বলে ৭৮ রান করে আউট হলেও হোপ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূরণ করে আউট হন ১০১ রান করে। ১২০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৪ চার ও ৪ ছক্বায়। তাতে জয়ের পথেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৬ বলে তাদের দরকার পড়ে ৪ চার। সেই রান নিতে ডোনাল্ড তিরিপানোর শেষ ওভারে এলোমেলো হয়ে যায় সব।
জিম্বাবুয়ের এই পেসারের প্রথম বলে ১ রান নেন জেসন হোল্ডার। পরের বলেই আউট কার্লোস ব্রাথওয়েট। তৃতীয় বলে তিরিপানো আবারও উইকেট উৎসব করেন অ্যাশলে নার্স রানআউট হলে। শেষ বলে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের ১ রান দরকার পড়লেও সেটা নিতে পারেনি জনাথন কার্টার রান আউট হলে। তাতে নাটকীভাবে টাই হয় ম্যাচ।
এর আগে ক্রেইগ এরভিনের ৯২ ও সিকান্দার রাজার ৭৭ রানের ইনিংসের ওপর ভর দিয়ে জিম্বাবুয়ে স্কোরে জমা করেছিল ২৫৭ রান। ক্রিকইনফো
/কেআর/