ইংল্যান্ড ক্রিকেট দলসমঝোতা চুক্তিতে (এমওইউ) লিখা ছিল সফররত ইংল্যান্ডের খেলোয়াড়দের দৈনিক ভাতা দেবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। কিন্তু ভারতের মাটিতে ১৮ দিন ধরে থেকেও অ্যালিস্টার কুক বাহিনী একটা কানাকড়িও পায়নি। এখনও নাকি চুক্তিতে দুই বোর্ডের স্বাক্ষরই পড়েনি। দেশটির সর্বোচ্চ আদালত প্রথম তিন টেস্টের প্রতি ম্যাচ আয়োজনে সর্বোচ্চ ৫৮.৬ লাখ রুপি খরচের অনুমোদন দিয়েছে, যেখানে অন্তর্ভুক্ত করা হয়নি দৈনিক ভাতার বিষয়টি। হয়তো এই কারণটা সফরকারীদের পাওনা থেকে বঞ্চিত করছে। ইংল্যান্ড দলের প্রত্যেক সদস্যের জন্য প্রতিদিন ৫০ পাউন্ড ব্রিটিশ মুদ্রা দৈনিক ভাতা দেওয়ার কথা ছিল, যেটা ভারতীয় মুদ্রায় ৪ হাজার ২০০ রুপি।
জানা গেছে, সফরকারী দলকে দৈনিক ভাতা না দিলেও ভারতীয় খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা সেটা প্রতিদিন পাচ্ছেন। ইংল্যান্ড দলের একজন নাম গোপন রেখে বলেছেন, ‘হ্যা, বিসিসিআইর কাছ থেকে ইংল্যান্ড দল এখন পর্যন্ত কোনও দৈনিক ভাতা পায়নি।’ অবশ্য এতে খুব বেশি সমস্যা দেখা দিচ্ছে না দলের মধ্যে। ওই সূত্র জানান, ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করছে ইংল্যান্ড দলের সদস্যরা। এছাড়া টিম ম্যানেজার তাদের হাতে অল্পস্বল্প ভারতীয় মুদ্রা দিয়েছেন। তবে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ হওয়ার কিছুটা সমস্যায় পড়েছে সফরকারী দল।
/এফএইচএম/