বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ

বৃষ্টির দাপটবৃষ্টিতে ধুয়ে গেছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ। ত্রিদেশীয় সিরিজে বুলাওয়েতে টস জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামলেও বৃষ্টির দাপটে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। স্বাগতিকরা ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৫ রান করার পর নামে বৃষ্টি। এর পর আবহাওয়ার উন্নতি না হওয়ার ম্যাচ রেফারি দেন পরিত্যক্তের ঘোষণা। ম্যাচ না হওয়ায় দু’দলই পেয়েছে ২ পয়েন্ট করে।

/কেআর/