২৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ভারতের। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব আমিতাব চৌধুরী বলেছেন, ‘এশিয়া কাপে ভারতের নারী দল অংশ নিচ্ছে। তবে তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা সেটি আমি নিশ্চিত করে বলতে পারছি না।’
পাকিস্তানের বিপক্ষে ভারতের আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলার কথা ছিল আগস্ট-অক্টোবরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই তিনটি ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নেয়। তাই বাধ্য হয়ে আইসিসির টেকনিক্যাল কমিটি পুরো ৬ পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেয়। এরমধ্য দিয়ে ২০১৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগটিও নষ্ট করে ভারত!
এশিয়া কাপে ভারতসহ খেলবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
/এফআইআর/