সবমিলিয়ে তাই বিপিএল-এর সবচেয়ে চিত্তাকর্ষক লড়াইটা আজকেই হচ্ছে। মারকাটের টি-টোয়েন্টি ক্রিকেটারদের মধ্যে প্রতিবারই বিপিএল-এর আকর্ষণ হয়ে থাকেন ২ জন খেলোয়াড়- একজন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল, অন্যজন পাকিস্তানের বুম বুম শহীদ আফ্রিদি। গত তিন আসরে তিনটি সেঞ্চুরি করা ক্রিস গেইলের ঝড়টা এবার কার ওপর দিয়ে যাবে কে জানে! আজ থেকে তাই শুরু হচ্ছে মিরপুরে গেইল মিশন।
এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে শুরু থেকেই খেলছেন আফ্রিদি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রংপুর যে এখন পয়েন্ট তালিকার ভালো অবস্থানে, তাতেও আছে আফ্রিদির বোলিং নৈপুণ্যের অবদান।
আফ্রিদি শুরু থেকে খেললেও গেইলের মিশন শুরু হচ্ছে আজ রবিবার থেকে। গত শুক্রবার বিকালে ঢাকায় পা রেখেছেন বরিশাল বার্নার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও বরিশাল বুলসের হয়ে খেলা এই মহাতারকা।
/এফআইআর/