মিরাজ-ফরহাদের রেকর্ড জুটি

F REZA & MIRAZ----------------------------------01বিপিএলে অষ্টম উইকেটে রেকর্ড জুটি গড়েছেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ। ৬৪ বলে অপরাজিত ৮৫ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। বিপিএলের ইতিহাসে অষ্টম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।

দলীয় ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিল রাজশাহী কিংস। কিন্তু ম্যাচের চিত্র পাল্টে দেন মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা। আগে থেকে ক্রিজে থাকা মেহেদী হাসানের সঙ্গে পরে যোগ দেন ফরহাদ রেজা। শুরুতে মেহেদী ধীরে ধীরে খেললেও ফরহাদ ছিলেন সাবলীল।

ফরহাদ রেজা ৩২ বলে ৪৪ এবং মেহেদী ৩৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। মূলত এই দুই ব্যাটসম্যানে ভর করেই রংপুরকে ১২৯ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় রাজশাহী কিংস।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানও সংগ্রহ করেছেন ফরহাদ রেজা। ফরহাদের আগের সর্বোচ্চটি ছিল ৪৩। সোমবার সেই স্কোরকেও ছাড়িয়ে গেছেন। দুই ছক্কা ও দুই চারে তিনি তার ৪৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া জাতীয় দলে সুযোগ পেয়ে বোলার হিসেবে পরিচয় পাওয়া মেহেদী আজ প্রমাণ করলেন ব্যাটিং ভুলে যাননি তিনি। এদিন ৩ চার ও ১ ছয়ে ৪১ রানের ইনিংস খেলেছেন মেহেদী। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৬।

/আরআই/এফআইআর/