টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে লাল সবুজরা। শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ৭১ রানের জুটি গড়েন। সানজিদার ৩৫ ও নিগারের ৩৯ রানে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়।
নেপালের বোলারদের মধ্যে সনজিতা রানী সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া রুবিনা ও রানা মাজার একটি করে উইকেট নিয়েছেন।
১৩৪ রানের জবাবে খেলতে নেমে নেপাল ১৭.৩ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন রানা মাজার।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ ওভারে ৮ রান খরচ করে ৪টি উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়া নাহিদা আক্তার দুটি এবং সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ প্রত্যেকে একটি করে উইকেট নেন। ফাহিমা খাতুন চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান।
/আরআই/