বিজয় দিবসে খেলবেন সাবেক ক্রিকেটাররা

বিজয় দিবসে খেলবেন সাবেক ক্রিকেটাররা (ফাইল ছবি)
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে খেলবেন সাবেক জাতীয় তারকারা।
বরাবরের মতো এবারও বিজয় দিবসে মাঠে গড়াচ্ছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি হবে ১৬ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ৩টায়।

সেই ম্যাচকে সামনে রেখেই সাবেক সব ক্রিকেটারদের নিয়ে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ নামে দুটি দল ঘোষণা করেছে বিসিবি।

শহীদ  জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান, নিয়ামুর রশিদ রাহুল, ফারুক আহমেদ, এনামুল হক মনি, খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), মোহাম্মদ আলী, মোর্শেদ আলী খান সুমন, সাইফুদ্দীন আহমেদ বাবু, তালহা জুবায়ের, আনিসুর রহমান।

টিম ম্যানেজার: আতাহার আলী খান

কোচ: দিপু রায় চৌধুরী

শহীদ মুস্তাক একাদশ : হুরুনুর রশিদ লিটন, হান্নান সরকার, হাবিবুল বাশার, আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদীন নান্নু, নাঈমুর রজমান দুর্জয় এমপি, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দীন বাবু, আলমগির কবির, সাইফুল ইসলাম, মোহাম্মদ রফিক, সাজ্জাদ আহমেদ শিপন, সাইফুল্লাহ খান জেম, হাসিবুল হোসেন শান্ত।

টিম ম্যানেজার: জাহিদ রাজ্জাক মাসুম

কোচ: ওয়াহিদুল গনি

উল্লেখ্য, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুস্তাক আহমেদের প্রতি সম্মান জানাতে ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন আজাদ বয়েজ ক্লাবের ক্রিকেটার জুয়েল। দেশ স্বাধীন হওয়ার একদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়েছিলেন তিনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অন্যদিকে, আজাদ ক্লাবের কর্মকর্তা মুস্তাক ২৫ মার্চের কালরাতে শহীদ হয়েছেন তারই প্রিয় ক্লাবের কাছাকাছি স্থানে; তখন আজাদ ক্লাব ছিল গুলিস্তানে।

/এফআইআর/