নিউপ্লেমাউথে ওটাগো ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ম্যাচে মিলিত রান ছিল ৪৯৭! ওটাগো হামিশ রাদারফোর্ডের ৪৬ বলের সেঞ্চুরিতে সংগ্রহ করে ৩ উইকেটে ২৪৯ রান।
জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে জয়ের পথেই রেখেছিলেন লঙ্কান মাহেলা। ৪৮ বলে করেন সেঞ্চুরি। যদিও তার সেঞ্চুরি কাজে আসেনি! শেষ ওভারে জয়ের জন্য দুই রান প্রয়োজন থাকলেও ড্যান ক্লেভারের রান আউটে জয়ের দেখা আর পাওয়া হয়নি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। তারা ৪ উইকেটে ২৪৮ রান করেই থেমে যায়।
রাদারফোর্ড বিদায় নেন ১০৬ রানে। যেখানে ছিল ৯টি চার ও ৮টি ছয়। আর মাহেলা বিদায় নেন ১১৬ রানে। যেখানে ছিল ১২টি চার ও ৭টি ছয়।
/এফআইআর/