২৭ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ আছে দ্বিতীয় অবস্থানে। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বরিশাল বিভাগ।
মঙ্গলবার বিকেএসপিতে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো। প্রথম স্তরের অপর ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ।
অন্যদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম-রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিলেট-রংপুর মুখোমুখি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রসঙ্গত, টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাড়াতেই জাতীয় লিগ দুই স্তরের করা হয়েছে। প্রথম স্তরের চার দল থেকে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দল নেমে যাবে দ্বিতীয় স্তরে। আবার দ্বিতীয় স্তরের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি উঠে আসবে প্রথম স্তরে।
/আরআই/এফএইচএম/