উল্টো চাপে শ্রীলঙ্কা

256799প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে স্বস্তিতে ছিল শ্রীলঙ্কা। ভেবেছিল ব্যাটিংয়ে ভালোই জবাবটা দেওয়া যাবে। তা আর হতে দেয়নি প্রোটিয়া বোলাররা। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনেই লঙ্কানদের ৭ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে জবাবে খেলতে নেমে লঙ্কানদের সংগ্রহ ৭ উইকেটে ১৮১ রান।

লঙ্কানরা এখনও পিছিয়ে ১০৫ রানে। হাতে রয়েছে আরও ৩ উইকেট। প্রথম ইনিংসে খুব বেশি ভালো সংগ্রহ করতে না পারলেও, দুর্দান্ত বোলিংয়ে লিডের আশা দেখছে প্রোটিয়ারা।

পোর্ট এলিজাবেথে শুধুমাত্র ধনঞ্জয় ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুস মাঝখানে কিছুটা প্রতিরোধ দিয়েছিলেন। অধিনায়ক ম্যাথুস ৩৯ রানে ফিরলেও ৪৩ রানে অপরাজিত আছেন ডি সিলভা। তার সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন চামিরা।

শ্রীলঙ্কাকে ভোগানো দুই পেসার ফিল্যান্ডার নেন ৩ উইকেট আর দুটি নেন কাইল অ্যাবোট। একটি করে নেন রাবাদা ও মাহারাজ।

এর আগে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৬৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল। ডি কক এদিন মাত্র ১২ রান যোগ করতে পারেন। বিদায় নেন ৩৭ রানেই। এরপর সেভাবে আর দাঁড়াতে পারেনি কেউ। প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৮৬ রানেই।

/এফআইআর/