ব্যাটেই জবাব দিচ্ছেন নাসির

নাসির হোসেননির্বাচকদের একের পর এক জবাব দিয়েই যাচ্ছেন, যেমনটা বৃহস্পতিবার দিলেন। জাতীয় লিগে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন  রংপুরের এই ক্রিকেটার। 
ফিনিশার খ্যাত নাসির হোসেন এক সময় বাংলাদেশ দলের অপরিহার্য অংশ হয়েই ছিলেন। কিন্তু সম্প্রতি নির্বাচকরা তার প্রতি আস্থা রাখতে পারছেন না। তাদের ব্যাখা অনুযায়ী নাসিরের চেয়ে ভালো খেলোয়াড় দলে থাকায় তাকে বিবেচনা করা হচ্ছে না। অথচ গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেট দারুণ পারফরম্যান্স করে চলছেন নাসির।

বিপিএল শুরু হওয়ার আগে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হলেও বিপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে একজন খেলোয়াড়কে জাতীয় দলের সঙ্গী করা হয়েছিল। সেই হিসেবে বিপিএলে ভালো খেলা নাসিরের নিউজিল্যান্ডে যাওয়াটা যৌক্তিক ছিল! কিন্তু নির্বাচকরা নাসিরের ব্যাটিং ও বোলিংয়ের চেয়ে এগিয়ে রাখলেই মোসাদ্দেককেই।

অবশ্য বসে নেই নাসির। নির্বাচকদের একের পর এক জবাব দিয়েই যাচ্ছেন, যেমনটা বৃহস্পতিবার দিলেন। জাতীয় লিগে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন  রংপুরের এই ক্রিকেটার। আগের দিন সেঞ্চুরি পূর্ণ করা নাসির এদিন ডাবল পূর্ণ করেন।

৩৪৩ বলে ২৪ চার ও ৩ ছক্কায় নাসির তার ২০১ রানের্ ইনিংসটি সাজিয়েছেন। এর আগে জাতীয় লিগে তার সেঞ্চুরি ছিল চারটি। পাশাপাশি হাফসেঞ্চুরি ২৪টি। সর্বোচ্চ রান ছিল ১৩৪। এদিন ওটাকেই ছাড়িয়ে গেলেন নাসির।

জাতীয় লিগে নাসিরের  এমন পারফরম্যান্স হয়তো নতুন করে ভাবাবে নির্বাচকদের।

/আরআই/এফএইচএম/