চট্টগ্রাম ৩ উইকেটে ২২৯ রান নিয়ে শেষ করে তৃতীয় দিন। চতুর্থ দিনে আরও ৭০ রান যোগ করে ঘোষণা করে তাদের দ্বিতীয় ইনিংস। ইয়াসির আলী (১০৫) ও তাসামুল হক (১০০) দুজনই সেঞ্চুরি পেয়েছেন। ইয়াসিরের এটা প্রথম সেঞ্চুরি হলেও তাসামুলের ১১তম সেঞ্চুরি। প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তাসামুল হক।
রাজশাহীর বোলারদের মধ্যে কামরুল সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ইয়াসির মিশু ও ইফতেখার সাজ্জাদ নিয়েছেন দুটি করে উইকেট।
৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। দুই ওপেনার ১৪৩ রানের জুটি গড়েন। মাইশুকুর রহমান ৮১ ও মিজানুর রহমান ৮০ রান করে আউট হয়েছেন।
এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচ জেতান জুনায়েদ ও ফরহাদ। আগের ম্যাচে ৬২ রানের ইনিংস খেলা জুনায়েদ এদিন খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস। ৯৭ বলে ৩ চার ও ২ ছয়ে তিনি তার ইনিংস সাজিয়েছেন। ফরহাদ ছিলেন আরও বেশি বিধ্বংসী। ৭৭ বলে ৯ চার ও ৫ ছয়ে ১১৩ রান করে অপরাজিত থাকেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
এর টস হেরে আগে ব্যাটিং করা চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে তাসামুল হক (১০৪) ও ইরফান শুক্কুরের (৯০) রানের ওপর ভর করে ৩১৫ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী তাদের প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়। দলের পক্ষে জহুরুল ইসলাম সর্বোচ্চ ৯০ রান করেন। এছাড়া জুনায়েদ খেলেন ৬২ রানের ইনিংস।
৮৫ রানে এগিয়ে থেকে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২৯। আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান তাসামুল (৫৯*) ও ইয়াসির আলী (৭৮*) শুক্রবার সেঞ্চুরি পূর্ণ করেছেন।
/আরআই/কেআর/