সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পায় ঢাকা বিভাগ। বরিশালের দেওয়া এই সুযোগটি লুফে নেন ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর তাইতো দিনশেষে পুরো ৯০ ওভারে তিন উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে প্রথম স্তরে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা।
মূলত তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহ পায় ঢাকা বিভাগ। পঞ্চম রাউন্ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া সাইফ শেষ রাউন্ডেও সেঞ্চুরি পেলেন। মঙ্গলবার দিন শেষ হওয়ার আগে ২৬৫ বলে ১৫ চার ও এক ছয়ে ১৩১ রানের ইনিংস খেলেছেন। এখন পর্যন্ত এটাই সাইফের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান।
এছাড়া ঢাকার আরও দুই ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। জাহিদুজ্জামান ৫৭ রানে আউট হলেও তাইবুর রহমান ৭০ রানে অপরাজিত আছেন। এছাড়া রকিবুল হাসান খেলেছেন ৩৮ রানের ইনিংস।
বরিশালের বোলারদের মধ্যে তৌহিদুল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া মনির হোসেন নিয়েছেন একটি উইকেট।
/আরআই/এফএইচএম/