২০১৫ সালের ২২ আগস্ট ৯৩ বছর বয়সে মারা যান মরিস। সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর কাছ থেকে তার পক্ষে মঙ্গলবার স্বীকৃতিমূলক ক্যাপটি হাতে নেন স্ত্রী জুডিথ মরিস।
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তৃতীয় টেস্টের উদ্বোধনী দিনের চা বিরতিতে এ সম্মাননা দেওয়া হয় মরিসকে। ৮২তম খেলোয়াড় হিসেবে হল অব ফেমে উঠল তার নাম। জুডিথ বলেছেন, ‘আইসিসির হল অব ফেমে অভিষিক্ত করে ক্রিকেটে আমার স্বামীর অবদানকে স্বীকৃতি দেওয়ায় আমি আইসিসিকে ধন্যবাদ জানাই।’
মরিস অস্ট্রেলিয়ার হয়ে ৪৬ টেস্ট খেলেছেন। ৪৬.৪৮ গড়ে তার রান ছিল ৩ হাজার ৫৩৩। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২০৬ রান ছিল তার ক্যারিয়ারের সেরা। এর পাঁচ বছর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মরিসের। অস্ট্রেলিয়ার বিংশ শতাব্দীর টেস্ট দলেও ছিলেন মরিস। ডন ব্রাডম্যানের ‘ইনভিন্সিবলস’ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সূত্র- টেলিগ্রাফ
/এফএইচএম/