কেপ টাউনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০১ রানের ইনিংস খেলার পথে এ রেকর্ড গড়েন বাঁহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে টপকে গেলেন ডি কক। এক হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার সময় লেগেছে ২১ ইনিংস। আগের রেকর্ড ছিল ২২ ইনিংসের।
দ্বিতীয় দিন ডি কক ৬৮ রানে অপরাজিত থেকে খেলতে নামেন। আরও ৩৩ রান যোগ করে তিনি এ মাইলফলকে পৌঁছান।
টেস্ট ক্যারিয়ারে এটি ছিল ডি ককের ২৫তম ইনিংস, যার মধ্যে ২১ ইনিংস খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/