নতুন মৌসুমে কে কোথায়?

নতুন মৌসুমে কে কোথায়?ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা নেমেছে শুক্রবার। দুই স্তরের এই লিগে ঢাকা মেট্রো প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে এসেছে। অন্যদিকে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে এসেছে রংপুর বিভাগ।

৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রাজশাহীকে আগামী মৌসুমেও আবার দ্বিতীয় স্তরেই থাকতে হচ্ছে। আগের দিনই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে ঢাকা মেট্রো। বাংলাদেশের সর্বোচ্চ প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় আগামী মৌসুমে প্রথম স্তরে খেলবে চ্যাম্পিয়ন খুলনা, ঢাকা, বরিশাল ও রংপুর।

অন্যদিকে শুক্রবার সিলেট ও চট্টগ্রামের ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে পাঁচ শতাধিক রান করায় ১০ পয়েন্ট পেয়েছে সিলেট। যদিও এই পয়েন্টে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠতে পারেনি তারা। দ্বিতীয় স্তরে ৩৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয়। আর ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করেছে চট্টগ্রাম। দ্বিতীয় টায়ারে প্রথম হয়েছে রংপুর বিভাগ। তাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। এই টায়ারে প্রথম হওয়ার কারণে তারা প্রথম টায়ারে উন্নীত হয়েছে।  ৬৫ পয়েন্ট সংগ্রহ করে রাজশাহী বিভাগ দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে।

আগামী মৌসুমে দ্বিতীয় স্তরে খেলবে ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ।

/আরআই/এফআইআর/