নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস খেলেই ব্যাটিংয়ে ২৩ নম্বর র্যাংকিং পেয়েছিলেন সাকিব আল হাসান। যা ছিল তার ক্যারিয়ার সেরা অর্জন। দ্বিতীয় টেস্টেও ৫৯ রানের ইনিংস খেলে র্যাংকিংয়ে আগের সেরাকেও পেছনে ফেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২২ নম্বরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয়ভাবে বাজে পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নৈপুণ্যে জ্বলজ্বল করছেন বাংলাদেশের তারকারা। বিশেষ করে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আগের দ্বিতীয় অবস্থানে থাকলেও ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন সাকিব। ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ের পাশাপাশি ৪ উইকেট নিয়ে ৪৪৩ রেটিং পয়েন্ট অর্জন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোলারদের র্যাংকিংয়েও এগিয়েছেন সাকিব। এক ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে।
সাকিবের মতো এগিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বী। নতুন এই পেসার ১৪ ধাপ এগিয়ে রয়েছেন ৮৫ নম্বরে। ব্যাটিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫০ তম নম্বরে।
সাকিব আল হাসানের মতো ক্যারিয়ার সেরা র্যাংকিং পেয়েছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৬ নম্বরে।
/এফআইআর/